• সমগ্র বাংলা

কয়েক ঘন্টার ব্যবধানে শার্শার সীমান্ত থেকে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্তের ইছামতি নদী থেকে কয়েক ঘন্টার ব্যবধানে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সীমান্তের ইছমতি নদী থেকে দুটি লাশ উদ্ধার করে পুলিশ এবং বিজিবি। বিকাল সাড়ে ৪টার সময় একই এলাকা থেকে সাকিবুর ঢালী (২২) নামে আরো এক ব্যক্তির লাম উদ্ধার করে। নিহত সাকিবুর ঢালী বেনাপোল কাগজপুকুর এলাকার জামিলুর রহমানের ছেলে। এর আগে সাবু হোসেন (২৮) এবং জাহাঙ্গীর কবির (৩৩) নামে দুই জনের লাশ উদ্ধার করে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এরা পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালানী পন্য এনে বাংলাদেশে সরবরাহ করে। গতকাল রাতে চোরাচালানী পন্য আনতে গিয়ে তারা ভারতীয় বিএসএফ’র হাতে আটক হয় এবং বিএসএফ’র নির্যাতনের মারা যায়। পরে রাতে যেকোন সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, খবর পেয়ে শার্শার পাঁচ ভুলোট এলাকা থেকে পরপর ৩টি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৫

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

  • company_logo