প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু আশরাফুল আলম(১৮) ও অসীম(১৭) নামে দুজন নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৭টায় মেঘনা-গোমতি সেতুর ওপর চট্রগ্রাম গামী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের আলাল শেখের ছেলে এবং অসীম একই উপজেলার চরচৌদ্দকাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। পরে রাত সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের মেঘনা সেতুতে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গিয়ে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)