• সমগ্র বাংলা

টঙ্গীর ইজতেমা মাঠ ছাড়ছেন মুসল্লিরা 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠ থেকে ফিরে যেতে শুরু করেছেন মুসল্লিরা। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে মুসুল্লিরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিতে শুরু করেন।

টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়ার পর মুসল্লিরা ফিরে যেতে শুরু করেন। 

এর আগে, আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান এক গণ বিজ্ঞপ্তিতে জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ০৩ (তিন) কিলোমিটার এলাকায় জনসাধারণের জমায়েত নিষিদ্ধ থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (অপরাধ দক্ষিণ) নুর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “নির্দেশনা অনুযায়ী মাঠ ছেড়ে দিতে বলা হয়েছে। ময়দান ও আশপাশে কোনো জমায়েত করা যাবে না। কোনো ধরনের মাইক ব্যবহারও করা যাবে না।” 

সাদপন্থী মুরুব্বি মুয়াজ বিন নূর বলেন, “সরকারের সঙ্গে আমাদের মুরুব্বিদের আলোচনার পর মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর থেকে আমাদের মুসল্লিরা চলে যাচ্ছেন। গতকাল আসার পথে বিভিন্ন স্থানে আমাদের মুসল্লিরা বাধার সম্মুখীন হয়েছেন। এজন্য আজ ফেরার পথে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আমরা শঙ্কিত।” 

প্রসঙ্গত, বুধবার ভোররাতে বিশ্ব ইজতেমা মাঠ দখল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে জুবায়েরপন্থি তিনজন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে, পুলিশ দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইজতেমা মাঠে সেনা, বিজিবিসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo