• সমগ্র বাংলা

গাজীপুরে মহাসড়ক আটকে বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুরে মহাসড়ক আটকে বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অবরোধ করে বিক্ষোভে কর্মসূচি পালন করেছেন তারা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পোহান যাত্রীরা।

কারখানাটির শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, চলতি মাসের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও এখনো গত মাসের বেতন দেওয়া হয়নি। এর আগে, বেতনের দাবি জানালে কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেয়।

সেই নোটিশে বলা হয়েছিল, ১৫ তারিখ বেতন দিয়ে ১৮ তারিখ কারখানা খুলে দেওয়া হবে। কিন্তু, আজ কারখানা না খুলে পুনরায় আবার নোটিশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ২২ তারিখ বেতন দিয়ে আগামী ২৩ তারিখ কারখানা খুলে দেওয়া হবে।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ একেক সময় একেক ধরনের কথা বলছে। বুধবার শ্রমিকরা কাজে যোগ দিতে না পেরে এবং বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভ করেছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কৃপা সিন্ধু বালা বলেন, ‘‘শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। গতকাল বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু, কর্তৃপক্ষ বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। এর পরই শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।’’

মন্তব্য (০)





image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৫

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

  • company_logo