• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় মাঠ থেকে নারীর লাশ উদ্ধার 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে অজ্ঞাত এক নারীর (২৪ )লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর)  সকালে তার লাশটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ( বুধবার)  সকালে স্থানীয়রা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্যার জমি থেকে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ওই স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে। ‌লাশের গলায় তার পেঁচানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন একটি সময়ে তাকে দূরে কোথাও মেরে ওই জমিতে লাশটি ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। 

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান  জানান, ধারণা করা হচ্ছে দূরে কোথাও মেরে ওই নারীকে ওই ফাঁকা স্থানে লাশ ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশটি শনাক্ত করতে পারিনি। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ‌পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন। 

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo