• সমগ্র বাংলা

কালীগঞ্জে সমলয়ের কৃষকদের সার বিতরণ ও মাঠ দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সমলয়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ৮৪ জন কৃষকের মাঝে এ সার বিতরণ করা হয়। 

এছাড়াও একই অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একই সময় ওই ইউনিয়নের চুপাইর ব্লকে কৃষদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম, কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,  চুপাইর ব্লকের ২ শতাধীক কৃষক উপস্থিত ছিলেন।   

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo