ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদির। জাতীয় দলে অভিষেকের পর ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সাউদি।
২০২৪ সালে সেই ইংল্যান্ডকে হারিয়েই নিজের টেস্ট ক্যারিয়ার শেষ করলেন সাউদি। ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচে সাউদির দল হেরেছিল ১২১ রানে আর শেষ ম্যাচটা জিতলেন ৪২৩ রানে।
ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজটাই ক্যারিয়ারের শেষ, এটা আগেই জানিয়ে দিয়েছিলেন টিম সাউদি। সতীর্থদের টার্গেট ছিল সিরিজ জিতে সাউদিকে বিদায় জানানোর; কিন্তু সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় নিউজিল্যান্ড।
ক্যারিয়ারের শেষ ম্যাচে সাউদি ব্যাট হাতে ২৫ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২ উইকেট।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)