• সমগ্র বাংলা

নওগাঁয় ট্রাক চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহরের দয়ালের মোড়ে ট্রাক চাপায় মোমেনা খাতুন নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরো কয়েকজন যাত্রী আহত হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি  একটি অটোরিকশায় চড়ে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। বালুডাঙ্গা থেকে বাসযোগে চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার কথা ছিল। এসময় দয়ালের মোড়ে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনা স্থলেই মোমেনা খাতুন নিহত হন। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo