ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিজয় মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন।
বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
বিজয় মিছিল ও সভায় অন্যদের মধ্যে বিএনপি নেতা সোলায়মান আলম, খালেকুজ্জামান বাবলু,
মনিরুজ্জামান খান লাভলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, ইব্রাহীম প্রধান, লুৎফর রহমান, যুবদল নেতা মাসুদ রানা, তাঁতীদল নেতা হারুন-অর-রশিদ, স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফী নেওয়াজ শাওন চৌধুরী সহ কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)