• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সোনারগাঁয়ে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের সংঘর্ষ, আহত ১০

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার সকাল সাড়ে ১১টায় সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এতে দুপক্ষের কমপক্ষে বিএনপির ও অংগসংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, বিজয় স্তম্ভে ফুল দেওয়ার জন্য সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার নেতাকর্মীদের নিয়ে মিছিল করে ফুল দেন। পরে সকাল ১১টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল গ্রুপের নুর এ ইয়াছিন নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমান আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকেই শান্ত করেছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo