• সমগ্র বাংলা

ভারতীয় আগ্রাসন বন্ধে বগুড়ায় সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: আধিপত্যবাদী ভারতীয় মিডিয়া ও উগ্র হিন্দুদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে গণঐক্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়ার সচেতন নাগরিক সমাজ। রবিবার দুপুর ১২ টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বিজয় দিবসে ঠিক একদিন আগে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন বগুড়ার পেশাজীবী সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

জ্যৈষ্ঠ সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষের সভাপতিত্বে এবং দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুজ শাহ লোটাসের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, দৈনিক ইনক্লাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মির্জা সেলিম রেজা, সাংবাদিক আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ প্রমুখ। 

সমাবেশে বক্তারা বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র যাদের সাথে সম্পর্ক হবে বন্ধুত্বের, গোলামীর নয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ১৯৭১ সালে আমরা পাকিস্তানি আধিপত্যের অবসান ঘটিয়েছি আর ভারতীয় আধিপত্যের অবসান হয়েছে গত ৫ই আগস্টে। সময় এসেছে ভারতের ভূমিকা পরিবর্তনের। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষ আজ ইস্পাতের মত ঐক্যবদ্ধ হয়েছে যার মাধ্যমে রুখে দেওয়া হবে সকল ধরনের ভারতীয় আগ্রাসন। এছাড়াও ভারতীয় মিডিয়ায় বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে সংখ্যালঘুদের নিয়ে মিথ্যাচার ছড়ানো হচ্ছে  তার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে তা বন্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনকে আহ্বান জানান। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo