• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় তুষার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় তুহিনুর রহমান তুষার (১৮) হত্যার প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মানববন্ধন হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে শহরের রাধানগর ময়দানপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর থানার সামনে মানববন্ধনে মিলিত হয়। এ সময় নিহত তুষারের স্বজন ও এলাকাবাসী বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে হত্যায় জড়িত প্রকৃত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাত নয়টার দিকে শহরের খেয়াঘাট সড়কে বর্ণমালা কিন্ডারগার্টেনের ভেতরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয় তুষার।

নিহত তুষার শহরের রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে এ বছর জুবলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তুষার হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo