ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হযেছে। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও পঞ্চগড় শহরের জেলা পরিষদের সামনে বধ্যভুমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন,পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী,পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ মুক্তিযোদ্ধারা।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।
জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আবহায়ক মো.তৌহিদুল ইসলাম,জামায়াতের আমির মাওলানা মো: ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধারা। এছাড়াও সভায় শিক্ষক,শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...
নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

মন্তব্য (০)