• সমগ্র বাংলা

কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জীবনী শীর্ষক কুইজ ও রচনা প্রতিযোগিতার এবং দোয়া কামনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মরণে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূঁইয়া প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ বুদ্ধিজীবীদের জীবনী শীর্ষক আলোচনা, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্থানীয় সকল উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo