ফাইল ছবি
রংপুর ব্যুরোঃ সারাদেশের মতো রংপুরেও নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় টাউন হলে বধ্যভুমি রংপুরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।কর্মসূচীর শুরুতেই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান,রংপুর বিভাগীয় কমিশনারমো:শহিদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন কমিশনার মো:মজিদ আলী রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল,পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।পরে দিবসের কর্মসূচীর অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পরে দিবসের কর্মসূচীর অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার।আলোচনার পূর্বে শহীদ বুদ্ধিজীবী ও একাত্তরের প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রংপুরের সকল মসজিদ, মন্দির, গীর্জা ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)