• সমগ্র বাংলা

টেকনাফে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

কক্সবাজার প্রতিনিধিঃ  "এসো সবাই ঐক্য গড়ি,মানবাধিকার করি"এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস-২৪ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা,র‍্যালি ও আলোচনা সভা ১০ ডিসেম্বর সকাল (মঙ্গলবার) ১১ টায় টেকনাফ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।টেকনাফ উপজেলা মানবাধিকার শাখার সাংগঠনিক সম্পাদক মোঃআফতাব হোসেন আশিফের পরিচালনায় বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি  আবদুল জব্বারের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়।   

সিনিয়র সহ-সভাপতি মাওঃ আশরাফ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস কী এবং কেন?এবিষয়ে উপর আলোচনা করেন,টেকনাফ মডেল থানার তদন্ত কর্মকর্তা হিমেল রায়, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সুজন সভাপতি  জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ প্রেসক্লাবের সাবেক  সহ-সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকী ও নারী নেত্রী কুলসুমা বেগম। উপস্থিত ছিলেন,উপজেলা মানবাধিকার শাখার সহ সভাপতি জালাল উদ্দিন,সহ-সভাপতি আহমদ তালাল তালহা,সিনিয়র সহ-সভাপতি,প্রবাসী ফরিদুল আলম,সহ-সভাপতি আব্বাস আলী, সহ-সভাপতি হোসেন আহমদ ও সাংবাদিক ফরহাদ সহ মানবাধিকার কর্মী নারী ও পুরুষ।অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর ও প্রধান সড়কে সভাপতি আব্দুল জব্বারের নেতৃত্বে একটি র‍্যালি প্রদক্ষিণ করা হয়। 

 

মন্তব্য (০)





image

লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা কর্মশালা

১

লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

  • company_logo