• সমগ্র বাংলা

গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুরপ্রতিনিধিঃ 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সম্পাদক মো. বদিউজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জোবায়েরুল হক আমীন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, স্কাউট সদস্য ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo