ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বাস টার্মিনাল এলাকায় জেলা মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিল এবং বহালের দাবিতে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে এতে সাংবাদিক,পুলিশ সহ অন্তত ১০জন আহত হয়েছে।
রবিবার(৮ডিসেম্বর)দুপুরের দিকে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পুরনো রেজিস্ট্রেশন নাম্বার(২৪৯৩) বহাল রাখার দাবিতে শ্রমিক নেতা বাবলুর নেতৃত্বে একটি পক্ষ মিছিল নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে দিকে আসতে থাকে। এসময় টার্মিনালে অপর পক্ষ একই সংগঠনের নতুন রেজিষ্ট্রেশন পাওয়ার প্রক্রিয়া নিয়ে একটি সমাবেশ করছিলো। শ্রমিকনেতা বাবলুর নেতৃত্ব দেওয়া মিছিলটি লালমনিরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌছালে উভয় পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে ইঠ-পাটকেল ও পরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য, দুই সংবাদকর্মীসহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়।
জেলার বাস টার্মিনাল এলাকায় জেলা মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পুরাতন রেজিস্ট্রেশন(রেজি নং রাজ ২৪৯৩) বাতিলের দাবিতে বর্ণিত সংগঠনের সাবেক সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে সমাবেশ শুরু করলে উক্ত সময়ে বাস টার্মিনাল এলাকা দিয়ে পূর্বের রেজিস্ট্রেশন বহালের দাবিতে আহ্বায়ক ও লালমনিরহাট জেলা শ্রমিক দলের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে একটি মিছিল বাস টার্মিনাল এলাকা অতিক্রম করার সময় উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।তাদের হাতে ছিলো পতাকাবাহী লাঠি।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক এবং পুলিশ সদস্যরা আমিনুল ইসলাম গ্রুপের শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা লালমনিরহাট জেলা আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি শরিফুল ইসলাম রতনকে ধাক্কা দেয় এবং গলা টিপে ধরে।এরপর সিনিয়র সাংবাদিক জিন্নাকেও লাঞ্চিত করে।পরবর্তীতে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে উক্ত স্থানে উপস্থিত কয়েকজন সাংবাদিক তাৎক্ষণিকভাবে রাস্তা অবরোধের চেষ্টা করলে সেনাবাহিনীর একটি টিম উক্ত স্থানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার প্রেক্ষিতে লালমনিরহাট সদর থানার পরিদর্শক আ:কাদের জানায় যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে পরিস্থিতির অবনতি হওয়ার সুযোগ নেই আর।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)