ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর মুন্সি পাড়া বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে চার পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার সকাল ৮ টা ৩৫ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিটের মুহূর্তের মাঝে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী নুর ইসলাম, মান্নান, মহির উদ্দিন, ও শিমুল এর ঘরে।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর ফায়ার সার্ভিসের ইনচার্জ একটি টিম মুজাম্মেল হক দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর পূর্বেই চার ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজাম্মেল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না আগুন নিভানোর পরে জানাবে। এদিকে ৪ পরিবারের গৃহের লোকজন জানিয়েছেন, তাদের প্রায় ১০/ ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।এদিকে খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা ঘটনা স্থানে যান।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)