প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের মামলায় যুবলীগের সাবেক নেতা রোমাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রোমাজুল ইসলাম উপজেলার নগরহাওলা গ্রামের মৃত রহম আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
রোমাজুল ইসলামকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। তিনি বলেন, গ্রেপ্তার রোমাজুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার যুবলীগ নেতাকে আদালতে সোপর্দ করা হবে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)