ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪ ডিসেম্বর) বিকালে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মসজিদুল হুদা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সচেতন নাগরিক সমাজের মুখপাত্র মতলেবুর রহমান মঞ্জু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিন্দু মহাজোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, সচেতন নাগরিক সমাজের আবু জাফর সোহেল রানা, ফিরোজ কবির কাজল, শিক্ষার্থী আবিদা প্রমুখ।
লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

মন্তব্য (০)