প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আফাজ উদ্দিন মাষ্টার কে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) ভোরে সাটুরিয়ার ফুকুরহাটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাটুরিয়া থানায় তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের শাহীন খান বাদী হয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মারধোরের অভিযোগে ৩৮ জনকে আসামী করে ও অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করে। সে মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আফাজ উদ্দিন মাষ্টার কে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে আফাজ উদ্দিনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনি পক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর পক্রিয়াধীন আছে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)