• সমগ্র বাংলা

কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: কবি আব্দুল হাই মাশরেকীর ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদের সভাপতি এডভোকেট আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তারা বলেন, কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি। গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন গাঁথা তাঁর লেখনিতে স্থান পেয়েছে। তিনি অসংখ্য পালা গান, দেশাত্ববোধক গান, কবিতা লিখে গেছেন। 

তাঁর উল্লেখযোগ্য লিখনী গ্রন্থে কবিতা ও গণসংগীতের মধ্যে রয়েছে, রাখাল বন্ধু, জরিনা সুন্দরী, আল্লাহ্‌ মেঘ দে ছায়া দে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, প্রাণ সখি রে বাবলা বনে ধারে ধারে বাঁশি বাজায় কে। সামাজিক বৈষম্য অর্থনীতি ধর্মীয় ও বর্ণবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। 

কবি আব্দুল হাই মাশরেকী ১৯০৯ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামে ১এপ্রিল মামার বাড়িতে জন্ম গ্রহণ করেন। স্বরণ সভায় বক্তারা কবির অরক্ষিত কবরস্থান সংরক্ষণের জন্য প্রচীর নির্মান এবং আব্দুল হাই মাশরেকী ফাউন্ডেশনের সমস্যাবলী নিরসনের জন্য প্রধান অতিথির কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কবি নাজমা মমতাজ, কবি নজরুল গ্রন্থাগারের সভাপতি কবি মোশাররফ হোসেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সমাজ সেবক এমদাদুল হক বাবুল, শিক্ষক ফারুক আহমেদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান,কবি ফয়সাল আহমেদ প্রমুখ।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo