• সমগ্র বাংলা

শ্রীপুরে খেজুরের রস খেতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: 

গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাব্বির হোসেন(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নিহতের বন্ধু আদিল নামের অপর একজন। 

বুধবার(৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জৈনা বাজার-টেংরা আঞ্চলিক সড়কের চায়না ফ্যাক্টরির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র সাব্বির হোসেন (১৬) উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহারা গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। অপর আহত বন্ধু আদিল একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

জানা যায় , আজ সকালে খেজুরের রস খাওয়ার জন্য  দুই বন্ধ সাব্বির হোসেন ও আদিল মোটরসাইকেলে চেপে পাশের গ্রামের উদ্দেশ্য  রওনা হয়।এসময় তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার- টেংরা আঞ্চলিক সড়কের চায়না কোম্পানির এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাব্বির হোসেন নিহত হয় এবং গুরুতর আহত হয় অপর বন্ধু মোটরসাইকেল আরোহী আদিল। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় আদিলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo