• সমগ্র বাংলা

আগরতলায় বাংলাদেশের হাইকমিশন অফিসে হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার ( ৩ নভেম্বর)  বিকেলে জেলা বিএনপির উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়।  ভারত বিরোধী বিভিন্ন স্লোগান সহকারে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন দিলা,  জেলা যুবদলের সহ সভাপতি কে এম জাফর সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিল।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo