• সমগ্র বাংলা

লালমনিরহাটে ক্যাবের সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক এক সেমিনার লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

ক্যাব,লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে ভোক্তার অধিকার শীর্ষক বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফজলুল হক, ক্যাব লালমনিরহাট কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন।

এতে উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ভোক্তার অধিকার,বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ক্যাবের সচেতনতা মূলক কার্যক্রমের প্রশংসা করেন।

প্রধান অতিথি বলেন,সরকারের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও ভোক্তার অধিকার রক্ষায় ক্যাব কাজ করে যাচ্ছে। তিনি ক্যাবের এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সেমিনারে জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo