• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঘোড়াঘাটে চালককে হত্যা, ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাই

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে গলায় গামছা পেচিয়ে হত্যা করে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ।

হত্যার শিকার ভ্যান চালক ভবেম চন্দ্র দাস (৫৫) ঘোড়াঘাটের কালিপাড়া গ্রামের মৃত কালিদাস চন্দ্রের ছেলে।

ঘোড়াঘাট থানার ইনচার্জ নাজমুল হক জানান, গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে ব্যাটারি চালিক অটোভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়েছিল চালক ভবেশ চন্দ্র দাস। সারারাত তার কোন খবর পাননি স্বজনরা। আজ মঙ্গলবার সকালে বাড়ী থেকে প্রায় আড়াই কিলোমিটার দুরে বলগাড়ীবাজার এলাকায় জনৈক কায়সারুল ইসলামের বাড়ীর পাশে তার লাশ পাওয়া গেছে। গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে তাকে। অটো ভ্যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo