• সমগ্র বাংলা

নীলফামারীর ডিমলায় বিদ্যুতায়িত হয়ে আপন ভাই-বোনের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা খাল পাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। 

নিহতরা হলো ওই গ্রামের কৃষক জয়নার আবেদীনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাসিনুর রহমান (৫)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানায়, আজ বিকালের দিকে তারা বসত ঘরের ভিতরে খেলা করছিল। এসময়ে বিদ্যুতের তার ছিড়ে হাসিনুরের শরীরে পড়ে সে বিদ্যুৎস্পষ্ট হয়। এসময়ে তার কাছে গেলে তার বোনও বিদ্যুৎস্পষ্ট হয়। ঘটনাস্থলে দু’জনে মারা যায়।

বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক জয়নালের দুই শিশু সন্তান কারেন্টের তারে জড়িয়ে মারা গেছে। এদিন বাদ এশা শিশু দুজনকে দাফন করা হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে লাশ দাফনের অনুমতি দেয়া হয়ছে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা কর্মশালা

১

লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

  • company_logo