• লিড নিউজ
  • সমগ্র বাংলা

টাঙ্গাইলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে কনজুমার অ্যাসোসিয়েশন (ক্যাব) মানববন্ধন করেছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সোমবার (২ডিসেম্বর) সকালে এ মানবন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মঞ্জু রাণী প্রামানিক।

মানববন্ধন চলাকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের উপস্থাপনায় বক্তব্য রাখেন ক্যাবের সহ সভাপতি মো. রাশেদ খান মেনন, যুগ্মসাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কমিউনিস্ট পার্টির টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি নাছিমুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি ও সাপ্তাহিক সমাজ চিত্র পত্রিকার সম্পাদক মামুনুর রহমান মামুন ও আমার সময় প্রত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যর মুল্যে বেড়েছে যা জনজীবনে চাপ সৃষ্টি করেছে। তারা বলেন, মৌসুমেও সবজির বাজার অস্থির যা দুই মাস আগেও স্বাভাবিক ছিলো। দ্রুত অসাধু ব্যবসায়ীদের কারসাজীর সিন্ডিকেট  ভেঙে দ্রব্য মুল্য সহণীয় পর্যায় রাখার জন্য জোড় দাবি জানান তারা। এসময় মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo