• লিড নিউজ
  • স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৭ জন। 

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন, ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৫৬ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের মধ্যে ঢাকা বিভাগের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন এবং খুলনা বিভাগের একজন বাসিন্দা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬০, চট্টগ্রাম বিভাগে ৭৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) ১৫৯, ঢাকা উত্তর সিটিতে ১৫৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৯০, খুলনা বিভাগে ৯৬, রাজশাহী বিভাগে ৪৩, ময়মনসিংহে ১৮, রংপুরে ১০ এবং সিলেটে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৩ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩.২০% পুরুষ এবং ৩৬.৮০% নারী। একই সময়ে ৪৯৭ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫১.৫০% নারী এবং ৪৮.৫০% পুরুষ।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo