• সমগ্র বাংলা

বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণে যুবদল নেতা আহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। এর আগে রোববার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। ঘটনায় আহত হয়েছেন ফজলুপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় একদল সন্ত্রাসী বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দলীয় কর্মীদের লক্ষ্য করে হামলা করে। হামলার সময় কার্যালয়ে থাকা যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবদল নেতা মো. শাহজাহানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে পুরোপুরি সুস্থ হতে তার সময় লাগবে।

ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo