• লিড নিউজ
  • স্বাস্থ্য

নড়াইলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা 

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

 

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার খড়রিয়া এলাকায় পেড়লি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা প্রদান করা হয়। সেবামূলক এ কর্মসূচির আয়োজন করে খড়রিয়া সোসাইটি নামে ঢাকাস্থ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সহযোগিতায় ছিলেন 

খুলনা বিএনএসবি চক্ষু হসপিটাল এবং অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশন।

আয়োজকেরা জানায়, এ কর্মসূচির মাধ্যমে দৃষ্টি স্বল্পতা জনিত রোগ ও চোখের অন্যান্য সমস্যার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে ৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ ও ২০০ রোগীকে পাওয়ারযুক্ত চশমা দেওয়া হয়। এছাড়া চোখ পরীক্ষা করে ৩০০ ছানি রোগীদের বাছাই করা হয়েছে। তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে৷ এছাড়া ১০ জনকে নেত্রনালীর অপারেশ করা হবে। 

এসময় খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান, টিমের সমন্বয়ক মিজানুর রহমান,অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুর রহমানসহ খড়রিয়া সোসাইটির পরিচালক ও উপদেষ্টামণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo