• স্বাস্থ্য

ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন 

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ছয় দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ও  মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ, ফরিদপুর জেলা শাখা।

সোমবার (২৫ নভেম্বর)  বিকেলে মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন থেকে স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ ম গ্রেড পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থাসহ ছয় দফা বাস্তবায়নের দাবী জানানো হয়।

অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে সংগঠনের সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজ, প্রচার সম্পাদক হাসিবুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহ অর্থ সম্পাদক আ. রহিম, সহ অর্থ সম্পাদক মুশফিকুর রহিম কার্যকরী সদস্য সজিব হোসেন ও তাসরিফ আরেফিনসহ সর্বস্তরের পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ বক্তব্য রাখেন। 

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo