• স্বাস্থ্য

বাংলাদেশে স্তন ক্যান্সারে প্রতি বছরে আক্রান্ত হয় ১৩ হাজার, মারা যায় ৬ হাজার

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেছেন, বাংলাদেশে প্রতি বছরে নতুন করে স্তন ১৩ হাজার জন ক্যান্সারে আক্রান্ত হয় এবং ৬ হাজার জন মারা যায়। শুধু নারী নয় পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে বলে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, ৫ বছর আগে স্তন ক্যান্সারে মৃত্যুর হার ছিল অনেক বেশী।

চিকিৎসা কিছুটা উন্নত হওয়ায় সেই হার কমেছে বলে দাবি করে তিনি দুঃক্ষ প্রকাশ জানান, পৃথিবীর কয়েকটা দেশ ছাড়া বাংলাদেশে ক্যান্সার নিয়ন্ত্রণে ন্যাশনাল পলিসি নেই। ক্যান্সার নির্মূলে ৮ টি বিভাগের মেডিকেল কলেজ সমুহে ক্যান্সার বিভাগের পরিবর্তে ক্যান্সার সেন্টার থাকা দরকার বলে দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি সেই পলিসিতে কি কি থাকা উচিৎ সে সম্পর্কে বিশদ বর্ননাসহ সুনিদিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন তিনি।

দেশব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজনে "স্তন ক্যান্সার চাই দ্রুত নিমূল পরিপূর্ণ চিকিৎসা" প্রতিপাদ্যকে সামনে রেখে গেল অক্টোবর মাস ব্যাপি টেকনাফ থেকে তেঁতুলিয়া "গোলাপী সড়ক শোভাযাত্রা "শেষে ১লা নভেম্বর শুক্রবার বিকালে দিনাজপুরের খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অফ ক্যান্সার রিসার্চ হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে ওই তথ্য জানান, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

এসময় উপস্থিত ছিলেন সিসিপিইআর সমন্বয়কারী মােসারাত জাহান সৌরভ এবং জিয়া হার্ট ফাউন্ডশনের সাধারন সম্পাদক এ. কে.এম আজাদসহ অন্যান্যরা।

প্রেস ব্রিফিংয়ে আগে খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অফ ক্যান্সার রিসার্চ হাসপাতাল চত্তরে বিভিন্ন বয়সি নারী পুরুষদের সমাবেশে  সচেতনামূলক সভায় বক্তব্য দেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo