ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য ডেস্কঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৩১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে ২৮৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৩১২ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫০৩ জন, ঢাকা বিভাগে ২৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, বরিশাল বিভাগে ১১৮ জন, খুলনা বিভাগে ১৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ৫৯ হাজার ৪২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩.২০% পুরুষ এবং ৩৬.৮০% নারী। মৃত্যুবরণকারী ২৮৬ জনের মধ্যে ৫৩.৫০% নারী এবং ৪৬.৫০% পুরুষ।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
গত বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রায় ৩০০ জন মারা যান।২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ তেমন দেখা যায়নি, কিন্তু ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন, যার ফলে ১০৫ জন মারা যান। ২০২২ সালে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন এবং ২৮১ জন মারা যান।
নিউজ ডেস্কঃ দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করত...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের &lsq...
নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশ...
নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় বুধবার (১৭ ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগে আক্রা...

মন্তব্য (০)