• স্বাস্থ্য

দিনব্যাপী স্বাস্থ্যসেবা পেল তিন শতাধিক রোগী

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী স্পেশাল হেলথ ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা ও উপকরণ পেল প্রায় ৩শতাধিক নারী, শিশু ও পুরুষ। বেসরকারী সংস্থা গুড নেইবরস্ বাংলাদেশ’র সিডিপি প্রকল্পের উদ্যোগে বুধবার সকালে হেলথ ক্যাম্পেইন’র উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবদুল গফুর’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. এ.টি.এম আনোয়ারুল হক, গাইনী স্পেশালিস্ট ডা. নাহিদ আক্তার, সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ, এডমিন অফিসার জয়চন্দ্র দাস, হেলথ অফিসার মনিরা আক্তার, ডা. তাপশীষ গুপ্ত দাস, প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল প্রমুখ।

সিডিপি’র (কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রাম) ম্যানেজার রোমিও রতন গোমেজ জানান, বন্যা পরবর্তী সময়ে পিছিয়ে পরা চরাঞ্চলের অধিবাসীদের বিভিন্ন ধরণের স্বাস্থ্য ঝুঁকি থাকে। এ সময় প্রাথমিক চিকিৎসা সেবারও পর্যাপ্ত সুযোগ থাকে না। এসব বিবচেনা করে জেলা পর্যায়ের শীর্ষ চিকিৎসকদেরকে নিয়ে এই স্পেশাল হেলথ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা সেবার পাশাপাশি দরিদ্র রোগীদের ২৪ ধরণের মেডিসিন প্রদান, হাইজিন কিডস হিসেবে টুথপেষ্ট, ব্রাশ, ওয়াসিং পাউডার, স্যাভলন সাবান, ভিমবার, চিরুনি এবং পুষ্টিমান বিবেচনায় রোগীদের মিক্সড ডাল, আটা, নুডলস, বিস্কুট ও সরিষার তেল বিতরণ করা হয়। ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ জানান, এটি একটি ভালো উদ্যোগ। সার্চিং করে দরিদ্র রোগীদের সনাক্ত করে বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ করে দেয়া হয়েছে। আমাদের ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেখানেও এসব রোগী যাতে ফলোআপ নিতে পারে আমরা তার ব্যবস্থা করে দিবো। সরকারের চিকিৎসা সেবার উদ্যোগ আমরা সকলের সহযোগিতায় ঘরে ঘরে পৌছে দিতে চাই।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo