• স্বাস্থ্য

এক দফা দাবিতে বগুড়ায় নার্সিং শিক্ষার্থী ও শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ ডিজিএনএম ও বিএনএমসির সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এর দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক ও শত শত শিক্ষার্থী। এতে করে সকাল থেকেই উত্তাল ছিল বগুড়া শজিমেক হাসপাতাল ক্যাম্পাস।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে  এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নার্সিং কলেজের শিক্ষকসহ সকল শিক্ষার্থীরা নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে নার্সদেরই পদায়নের এক দফা দাবি জানান।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘ বছর থেকে নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন তারা। সময় এসেছে সেগুলো অবসানের। দ্রুততম সময়ে তাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। কর্মসূচিতে বক্তব্য রাখেন শজিমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক উম্মে কুলসুম, নার্সিং কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম, নার্সিং কলেজের অধ্যক্ষ নাসিমা শাহীন, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের প্রভাষক আনসার রহমান, প্রভাষক খুরশিদা বেগম প্রমুখ।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo