• স্বাস্থ্য

নওগাঁয় নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাসকুরা নূরের পদত্যাগের দাবিতে নওগাঁয় নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

 শনিবার দুপুরে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের সামনে জড় হয়ে কর্মরত নওগাঁ সদর হাসপাতালের নার্সিং অফিসার ও সাধারণ নার্সিং শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এছাড়াও তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় বক্তব্য রাখেন- নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ আমজাদ হোসেন, নার্সিং ইন্সট্রাক্টর রেহেনা পারভীন, সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার, রেজিস্টার্ড নার্স ইসমাইল হোসাইন, শিক্ষার্থী জাহিদসহ অন্যান্যরা ।

বক্তারা বলেন- নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে। এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ সকল পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন। আমাদের মাথার ওপরে থেকে তারা আমাদেরকে অপমান করেন, আমাদের শোষণ করেন। এরপরও মহাপরিচালক মাকসুদা নূর নার্সিং ও মিডওয়াইফ পেশা নিয়ে কটূক্তি করেছেন। এজন্য দ্রুত মহাপরিচালক মাকসুদা নূরের পদত্যাগসহ শাস্তি দাবি জানান।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo