ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। গত কয়েকদিনে ক্রীড়াঙ্গনের বড় খবর, পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে আজ বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
আজ বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি। সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দেন পাপন। সূত্র বলছে, বিসিবি সভাপতির পদত্যাগ ইস্যুতেই এই বৈঠক ডাকা হয়।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিগত সরকারে ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন। কারো কারো মতে তিনি দেশের বাইরে। এরমধ্যে স্থবিরতা নেমে আসে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নিয়েছে আইসিসি।
২০০৯ সাল থেকে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন নাজমুল হাসান পাপন। এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে ২০১২ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন। সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)