• স্বাস্থ্য

বিজিবি সদস্যদের জন্য বরাদ্দ ওষুধ বিনামূলে দেয়া হলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবাসীকে

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্ত এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বিজিবি। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের কলমদর আলিম মাদ্রাসা মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ছয় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পাহারার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে দিনব্যাপি এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে বিজিবি সদস্যদের জন্য বরাদ্দ ওষুধ সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে।

আর ফ্রি মেডিকেল ক্যাম্পে ও বিনামূল্যে ঔষুধ পেয়ে অনেক খুশি চিকিৎসা নিতে আস সাধারণ মানুষ।

বিজিবির এমন সামাজিক কর্মকান্ডে কারণে সীমান্তের অপরাধ প্রবণতা কমেছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo