ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ দেশের ই–কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার।
গতকাল মঙ্গলবার সংগঠনের প্যাডে ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর এক লেখা চিঠির মাধ্যমে তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্রটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার অনুরোধও জানিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে শমী কায়সার উল্লেখ করেছেন, ‘বর্তমানে নিজের শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ই–ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করছি এবং তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্রটি কার্যকর করার অনুরোধ করছি। নির্বাচনের আগ পর্যন্ত কার্য পরিচালনা চলমান রাখার জন্য আমার অবর্তমানে বর্তমান ইসি (ই–ক্যাবের নির্বাহী কমিটি) দায়িত্ব পালন করবে।’
শমী কায়সারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ই–ক্যাবের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়...
বিনোদন ডেস্ক : ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ব...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগ...

মন্তব্য (০)