• লিড নিউজ
  • স্বাস্থ্য

 বর্ষাকালে এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বর্ষাকালে ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। আর ডেঙ্গুরোগের বাহক এডিস মশা। অনেকেরই ধারণা এ মশা শুধু দিনে কামড়ায়। তবে এ ধারণা কিন্তু ভুল, কারণ রাতেও এডিস মশা কামড়াতে পারে। এ মশা কখন সক্রিয় থাকে তা নিয়েও প্রাণিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে মত-পার্থক্য আছে।

প্রাণিবিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুসারে, শুধু দিনের বেলাতেই নয় এডিস মশা সক্রিয় থাকে উজ্জ্বল আলোতেও। তবে এই মশা ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি বেশি পছন্দ করে।

আর তাই ভোর বা সূর্যোদয়ের সময় ও গোধূলি বা সূর্যাস্তের দিকে এ মশা কামড়াতে পারে। এমনকি রাতে কৃত্রিম আলো-আঁধারিতেও এডিস মশার কামড়ানোর ঝুঁকি আছে।

এডিস মশা মূলত স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে।

এডিস মশা চেনার উপায়

এডিস মশা কালোরঙা, এর পায়ে ও পাশে সাদা ডোরাকাটা থাকে। এডিস মশার মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগ থাকে। বাকি মশাদের মাঝ বরাবর সাদা দাগ থাকে। এই দুটো দেখেই চিহ্নিত করা যায় এডিস মশাকে।

কীভাবে সতর্ক থাকবেন?

১. দিনের বেলা পায়ে মোজা ব্যবহার করতে পারেন।

২. ফুলহাতা জামা পরুন।

৩. শিশুদের ফুলপ্যান্ট বা পায়জামা পরাতে হবে।

৪. দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

৫. মশাবিরোধী ক্রিম বা তেল শরীরের খোলা স্থানে ব্যবহার করুন।

৬. দরজা-জানালায় নেট লাগাতে হবে।

৭. মশা তাড়াতে স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশপাশে যে কোনে পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন।

৯. ঘরের বাথরুমে কোথাও পানি জমাবেন না।

১০. বাড়ির ছাদে বাগানের টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে।

 

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo