ফাইল ছবি
স্পোর্টস ডেস্কঃ ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বাধ্য হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অনুশীলন বাতিল করতে হয়।
তবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্ট্রেংথ পরীক্ষা হয়েছে। বৃষ্টির কারণে দৌড় পরীক্ষা করতে না পারলেও সুযোগমতো সেটি হবে বলে জানিয়েছেন ফিজিও বায়েজীদুল ইসলাম। মূলত পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের ক্রিকেটাররাই অংশ নিয়েছেন ফিটনেস পরীক্ষায়।
এরপর বায়েজীদ বলেন, ‘আজকে থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন। স্কিল ক্যাম্প আগামীকাল থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে নেক্সট টাইম আবহাওয়ার ওপর করবে। আর ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেকগুলো প্লেয়ার 'এ' টিমে যাবে, জাতীয় দলের প্রোগ্রামে। তো সময়টা বের করা হলে আবার প্লান করা হবে। ’
‘বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ পরীক্ষা ছিল। ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে। ’
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার টি...
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে খেলা...
নিউজ ডেস্ক : মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন ...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট ...
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের ...

মন্তব্য (০)