ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে হিট থেকেই বাদ পড়লেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। নিজের হিটে পঞ্চম হয়েছেন ১৯ বছর বয়সী এই সাঁতারু।
১০টি হিট মিলিয়ে ৭৯ জন সাঁতারুর মধ্যে ৬৯তম হয়েছেন তিনি। সেরা ১৬জন জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে ।
অলিম্পিকে পদক জেতা বাংলাদেশের জন্য আকাশ-কুসুম কল্পনার মতোই। তাই নিজের সেরা টাইমিং করার প্রত্যয় নিয়ে প্যারিসে যান রাফি। সেই লক্ষ্যে তিনি সফলই বলা যায়। এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলে তার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। অলিম্পিকে গিয়ে আজ ৫৩.১০ সেকেন্ডে রেস শেষ করেন তিনি।
রাফির মতো এর আগে গত রোববার হিটেই বাদ পড়েন শুটার রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলে ৪৯ জন শুটারের মধ্যে ৬২৪.২ স্কোর নিয়ে তার অবস্থান ছিল ৪৩তম।
এদিকে আগামীকাল আর্চারিতে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডে ইতালির মাউরো নেসপোলির মুখোমুখি হবেন সাগর ইসলাম। বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি জায়গা করে নেন তিনি। ৩ আগস্ট মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পুলে নামবেন সোনিয়া খাতুন। একইদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার কথা রয়েছে ইমরানুর রহমানের।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)