ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের পর্দা উঠবে আজ। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১ টায় প্যারিসের সিন নদীকে ঘিরে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে কী কী হতে যাচ্ছে বা কারা পারফর্ম করবেন, সেসব বিষয় নিয়ে এখনো কিছু খোলাসা করেনি আয়োজকরা।মূলত উদ্বোধনী অনুষ্ঠানের চমক ধরে রাখতেই তাদের মুখে কুলুপ এঁটে থাকা।
তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ‘টাইটানিক’ সিনেমায় ‘মাই হার্ট উইল গো অন’ গান গেয়ে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া সেলিন ডিওন।একইসঙ্গে মার্কিন গায়িকা লেডি গাগাকেও অলিম্পিকের উদ্বোধনীতে পারফর্ম করতে দেখা যেতে পারে বলে জানা গেছে। অলিম্পিক উদ্বোধনীর আগে প্যারিসে দেখা গেছে এই গায়িকাকে।
এদিকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মূল উপস্থাপক হিসেবে থাকবেন এনবিসির মাইক তিরিকো।তার সঙ্গে থাকবেন হোদা কোতব, সাবানা গুথরি ও মারিয়া টেলর। এছাড়া সংগীতশিল্পী কেলি ক্লার্কসনেরও যোগ দেওয়ার কথা রয়েছে।
নিউজ ডেস্ক : ঢালিউডের চিরযৌবনা জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানি...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্র...
বিনোদন ডেস্ক : এ মুহূর্তে ধুন্ধুমার চলছে 'কিং' সিনেম...
নিউজ ডেস্ক : ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ববিতা ও শাকিব খান ব...
বিনোদন ডেস্ক : নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে ...

মন্তব্য (০)