ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ নারী এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শক্তিশালি প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে দুপুর আড়াইটায়। ভারতের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নারীদের এশিয়া কাপের সফলতম দল ভারত। এর আগে সাতবার চ্যাম্পিয়ন হওয়া নারীরা এবারের টুর্নামেন্টেও খেলেছে দুর্দান্ত। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে হারমানপ্রীত কৌরের দল। চলমান আসরে নিজেদের সবম্যাচেই দাপুটে জয় পেয়েছে দলটি।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে বাঘিনীরা। তাই এবার ফাইনালের লক্ষ্য জ্যোতিদের।ফাইনালে ওঠার লক্ষ্যে আজ একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দলে ছিলেন সাকিবুন জেসমিন। তাঁর বদলে আজ একাদশে জায়গা পেয়েছেন মারুফা আক্তার।
বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইশমা তানজিম, রিতু মনি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম ও মারুফা আক্তার।
ভারত একাদশ
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রি, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রাকার, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা ঠাকুর সিং।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)