• খেলাধুলা

আফ্রিদির রেকর্ড ভাঙলেন ওমানের পেসার বিলাল খান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সময়ের সেরা পেসারদের একজন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। সেই তাকেই এবার ছাড়িয়ে গেছেন ওমানের পেসার বিলাল খান। আফ্রিদির রেকর্ড নিজের করে নিয়েছেন এই ৩৭ বছর বয়সি পেসার। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের মাইলফলক নিজের করে নিয়েছেন এই পেসার।

ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের মাইলফলক গড়তে আফ্রিদি যেখানে খেলেছেন ৫১ ম্যাচ সেখানে তার চেয়ে দুই ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়েছেন বিলাল। বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নেওয়ার পথে এই কীর্তি গড়েন বাঁহাতি এই পেসার।

এর আগে পেসারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেটের কীর্তি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। ৫২ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন তিনি। তবে তাকে পরে ছাড়িয়ে যান আফ্রিদি। এবার সেই তাকেও ছাড়িয়ে গেলেন বিলাল।আফ্রিদিকে ছাড়িয়ে গেলেও অবশ্য বোলারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে পারেননি বিলাল। পেস ও স্পিন মিলিয়ে বিলাল এই কীর্তি গড়েছেন তৃতীয় দ্রুততম বোলার হিসেবে।

এই তালিকায় সবার ওপরে নেপালের স্পিনার সন্দিপ লামিছানে। ৪২ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এরপর অবস্থানে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের। ৪৪ ইনিংসে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বুধবার স্কটল্যান্ডের ডান্ডিতে আইসিসি মেন’স ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে ৯৮ উইকেট নিয়ে বোলিং শুরু করা বিলাল ৩ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন। বিলাল কীর্তির দিনে ৯ উইকেটে ১৯৬ রান তোলে নামিবিয়া। জবাবে রান তাড়ায় ৫ বল বাকি থাকতে চার উইকেটের জয় পায় ওমান।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo