ফাইল ছবি
বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে গুলশান থানায় মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যক্তি এ অভিযোগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই থানার ওসি মাজহারুল ইসলাম।
ওসি বলেন, একটি রেস্টুরেন্টে দু’পক্ষের হাতাহাতি হয়েছে। দু’পক্ষই পৃথক পৃথক অভিযোগ করেছে। তাদের ডেকেছি, দু’পক্ষের সঙ্গে একসঙ্গে বসে কথা বলবো।
এ বিষয়ে অভিনেত্রী ববির মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ববি ও মির্জা আবুল বাসার নামের এক ব্যক্তি যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। ওই রেস্টুরেন্টটি ‘ববস্টার’ নাম দেওয়া হয়। সেই রেস্টুরেন্ট নিয়েই এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়...
বিনোদন ডেস্ক : ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ব...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগ...

মন্তব্য (০)