• স্বাস্থ্য

বগুড়ায় ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৫ লাখ ১২ হাজার ৬৮৮ শিশুকে । ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে বগুড়ায় আগামী শনিবার (১ জুন) দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে।

 

বৃহস্পতিবার বেলা ১২ টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের বন্ধন সভাকক্ষে আয়োজিত ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টেশনে তথ্যটি জানান জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম। তিনি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।

এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫০ হাজার ৭৬৭ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ওরিন্টেশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিস্তারিত জানিয়ে সিভিল সার্জন আরো বলেন এবারের ক্যাম্পেইনে মোট ২ হাজার ৮শ’ ৬৭টি কেন্দ্রে দুই প্রকারের এই শক্তিশালী ক্যাপসুল খাওয়ানো হবে।

তবে কোন শিশুর অভিভাবক যদি তার শিশুকে এই ক্যাপসুল না খাওয়াতে চাই তাকে তারা জোর করে খাওয়াবেন না। এই ভিটামিন এ খাওয়ানোকে কেন্দ্র করে অনেকেই গুজব ছড়াতে পারে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোন শিশু যদি ক্যাম্পেইন  চলাকালে ভিটামিন এ ক্যাপসুল খেতে ব্যর্থ হয় তাহলে নিয়মিত কেন্দ্র থেকে পরে গ্রহণ করতে পারবে। এবারের ক্যাম্পেইনে জেলার দুইটি বাস টার্মিনালে থাকবে ভ্রাম্যমাণ কেন্দ্র। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইনের প্রতি কেন্দ্রে স্বেচ্ছাসেবীসহ মোট ৩ জন করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। 

অনুষ্ঠানে এসময় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু, ডেপুটি সিভিল সার্জন ডা: শাহনাজ পারভীনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বগুড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo