• লিড নিউজ
  • স্বাস্থ্য

ভিটামিন এ ক্যাম্পেইনে দিনাজপুরে প্রায় ৪ লাখ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দেশব্যাপি চলমান জাতীয় ভিটামিন "এ"প্লান ক্যাম্পেইনে দিনাজপুরে ফ্রীতে ৩ লাখ ৮৫ হাজার ৪৫৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে স্বাস্হ্য বিভাগ।  ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সাফল্য হিসেবে ২০১৯ সাল থেকে দেশে নতুন করে কোন রাতকানা রোগী চিহ্নিত হয়নি বলে দাবি করেছেন স্বাস্হ্য কর্মকর্তারা।

এব্যাপারে আজ বৃহস্পতিবার গন মাধ্যমকর্মীদের জন্য আয়োজিত কর্মশালার বিস্তারিত তথ্য জানা সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন,  ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ শরিফ, স্বাস্হ্য শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

সিভিল সার্জন জানান, আগামী ১ লা জুন দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন পালন করা হবে। এসময় দিনাজপুরে ৬ থেকে ১১ মাস বয়সি ৪৩ হাজার ১০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ৪২ হাজার ৩৪৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাম্পসুল খাওয়ানো হবে। এজন্য জেলায় ২ হাজার ৬১৬ টি কেন্দ্রে ৫ হাজার ৮৮০ জন কর্মীকে নিয়োজিত করেছেন তারা।ক্যাম্পেইন সফল করতে মিডিয়াকর্মীদের সহযোগিতা চেয়েছেন তারা।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo